শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

***মেঘবালিকা***

------@ #আবির_সাহানা


মন ভেঙেছে নীরব ব্যথায়, সজল চোখে একা একা ;
তবুও তুই-ই বৃষ্টি আমার, তুই-ই আমার মেঘবালিকা ।
তুই-ই আমার শীতের দুপুর রোদের চাদর জড়িয়ে গায়ে,
আঁধার রাতে ক্লান্ত চোখে ঘুমের পরশ আদর মাখা ।

আমার মনের একলা ক্ষণে তুই-ই আমার দুঃখ সাথী ;
তুই-ই বুকের ওঠানামায়, জ্যোৎস্না রাতে স্বপ্ন দেখা ।
তুলির ছোঁয়ায় জলছবিতে তোর হাসিতেই রং ছড়িয়ে,
তোর নীলিমায় সাগর জুড়ে সবুজ দ্বীপের সকাল আঁকা ।

সেই তুইয়েরই অগ্নিবাণে পুড়লো বুকের সকল আশা ;
দগ্ধ হৃদয় সঙ্গী করেই লিখছি আমার জীবন-লেখা ।
তোর বিরহেই কাটছে প্রহর, তবুও মনের তুই-ই ভাষা ;
তুই-ই পোড়া ক্ষতের মলম, তুই-ই আমার মেঘবালিকা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন