------@ #আবির_সাহানা
কিছু জল টুপটাপ, কিছু ভেজা সোঁদা মাটি,
কিছু ঠোঁট চুপচাপ খেলে চলে কাটাকুটি ।
কিছু চোখ ঘুমঘোর, কিছু একা জেগে থাকা,
কিছু সাঁঝবাতি সাথে মেশে চাঁদ আঁকাবাঁকা ।
কিছু আবছায়া পথ, কিছু রাত ধোঁয়া ধোঁয়া,
কিছু খসে পড়া তারা খোঁজে পৃথিবীর ছোঁয়া ।
কিছু কথাহীন পাতা, কিছু মেঘ ঝরে যায়,
কিছু জলচিঠি ভরে ওঠে তোর কবিতায় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন